এবার নোরার দিকে সালমান!

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৮

এবার নোরার দিকে সালমান!

Manual7 Ad Code

সুস্মিতা সেনকে সম্প্রতি টক্কর দিয়েছেন তিনি। প্রাক্তন বিশ্ব সুন্দরীকে টক্কর দিয়ে ‘দিলবর’-এর সঙ্গে কোমর দুলিয়েছেন। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল সাইটে। বুঝতেই পারছেন, বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী নোরা ফতেহির কথাই বলা হচ্ছে। যিনি এখন ‘ইন্টারনেট সেনসেশন’। এবার সেই নোরা ফতেহি যুক্ত হচ্ছেন সালমান খানের স্কোয়াডে।

Manual8 Ad Code

নোরা ফতেহিকে নাকি এবার দেখা যাবে সালমান খানের ‘ভরত’-এ। মরোক্কান-কানাডিয়ান ডান্সারকে এবার ফের বলিউড সিনেমায় দেখা যাবে। ‘মাই বার্থডে সং’-এর পর ‘ভরত’-ই হচ্ছে নোরার দ্বিতীয় সিনেমা। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত এই অভিনেত্রী। জানা যাচ্ছে, ‘ভরত’-এ নোরা ফতেহি-কে একজন ল্যাতিনো মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

Manual3 Ad Code



<p style=‘ভরত’-এ সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানি, তব্বু এবং সুনীল গ্রোভার। এই সিনেমায় প্রথমে ক্যাটরিনা কাইফের অভিনয় করার কথা থাকলেও, পরে তা বাদ পড়ে। শোনা যায়, ক্যাটরিনার মত বলিউডের একজন প্রথম সারির নায়িকার ক্ষেত্রে এত ছোট দৃশ্যে অভিনয় করাটা একেবারেই বেমানান ছিল। সেই কারণেই ‘ভরত’ থেকে বাদ পড়েন ক্যাটরিনা।

Manual6 Ad Code

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ‘ভরত’-এর শুটিং শুরু করে দিয়েছেন সলমন খান। দুবাইয়ের একটি শপিং মলে প্রায়শই সালমানকে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, ‘ভরত’-এর শুটিংয়ের জন্যই মাঝে মধ্যে দুবাইতে দেখা যাচ্ছে বলিউডের ‘ভাইজান’-কে। দক্ষিণ কোরিয়ান ছবি ‘অড টু মাই ফাদার’-এর অনুকরণেই তৈরি হচ্ছে ‘ভরত’। ২০১৯ সালের ইদের সময় মুক্তি পাবে সালমান খানের এই সিনেমা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code