ঈদে জঙ্গি প্রেমের গল্প নিয়ে সিলেটী বধূ মাহিয়া

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

ঈদে জঙ্গি প্রেমের গল্প নিয়ে সিলেটী বধূ মাহিয়া

Manual4 Ad Code

ঈদুল আজহায় উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাচ্ছে সিলেটী বধূ মাহিয়া মাহি ও সাইমন সাদিকের ‘জান্নাত’। জঙ্গির প্রেমের গল্প নিয়ে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এটি তার দ্বিতীয় সিনেমা।

দীর্ঘদিন পর এক সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় হাজির হচ্ছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ২০১৩ সালে এই জুটির সিনেমা ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল। বিগত এক দশকের মধ্যে এটি ছিল অন্যতম ব্যবসা সফল সিনেমা।

Manual3 Ad Code

ঈদে ছবিটির মুক্তির বিষয় নির্মাতা মানিক বলেন, প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে সিনেমাটি মুক্তির জন্য ২৭ এপ্রিল তারিখ নেওয়া হয়েছিল। কিন্তু আমার কাছে মনে হলো দুই ঈদের মাঝে সিনেমা মুক্তি দেওয়া ঠিক হবে না। তাই তারিখ পরিবর্তন করে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, এবার আমি ভিন্নরকম একটি গল্প দর্শকের দেখাতে যাচ্ছে। সিনেমাটিতে দর্শক একজন বিপথগামী জঙ্গির প্রেমের গল্প দেখতে পাবেন। ভুল পথে গিয়ে তার জীবনে যে ধরনের বিপর্যয় নেমে আসে সিনেমার গল্পে তাই দেখানো হবে। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বিষয়টিও উঠে আসবে ওই সিনেমায়।

ছবিটি এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। আরো অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code