মাহির ‘জান্নাত’র অপেক্ষায় সিলেটের শ্বশুরবাড়ি

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

মাহির ‘জান্নাত’র অপেক্ষায় সিলেটের শ্বশুরবাড়ি

Manual5 Ad Code

গত দুই বছরেরও বেশি সময় ধরে সিলেটের ব্যবসায়ী স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন নায়িকা। পাশাপাশি পুরোদমে চালিয়ে যাচ্ছেন অভিনয়। অভিনয়ের ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকদের পূর্ণ সমর্থন রয়েছে মাহির প্রতি। বিশেষ করে, তার স্বামী অপু সব সময়ই তাকে এ ব্যাপারে উৎসাহ দেন। ক্যারিয়ারকে এগিয়ে নিতে স্বামী অপুর এমন সহযোগিতার কথা অনেক আগেই জানিয়েছিলেন মাহি।

Manual4 Ad Code

এবার জানালেন তার অভিনীত নতুন ছবি ‘জান্নাত’ দেখতে নাকি অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার শ্বশুরবাড়ির লোকজন। ‘জান্নাত’ ‍মুক্তি পাবে আসছে ঈদুল আজহায়। ছবির মুক্তিকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি এমনটাই জানিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তারকা মাহিয়া মাহি।

নায়িকার কথায়, ‘এখন পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি, কোনোটা আমার পরিবার পছন্দ করেছে, কোনোটা করেনি। কাউকে কোনো ছবি দেখতে পরামর্শ দিয়েছি, কোনোটা পারিনি। কিন্তু এবারই প্রথম আমার ছবি দেখার জন্য আমার শ্বশুরবাড়ির সবাই অপেক্ষা করছেন। কবে ‘জান্নাত’ মুক্তি পাবে সেই দিন গুনছেন। এটা আমার জন্য বড় পাওয়া।’

Manual4 Ad Code

সুদীপ্ত সাইদের কাহিনি থেকে নির্মিত ‘জান্নাত’ ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। প্রযোজনা করেছে এসএস মাল্টিমিডিয়া। ছবিতে মাহি রয়েছেন নাম ভূমিকায়। মাজারের খাদেম বাবার মেয়ে তিনি। মাহির এই খাদেম বাবার চরিত্রে আছেন অভিনেতা আলীরাজ। আরও আছেন খলনায়ক মিশা সওদাগর।

এই ছবিতে মাহির নায়ক সায়মন সাদিক। তিনি মাজারের খাদেম বাবার মুরিদ। তার চরিত্রের নাম ইফতেখার। ছবিতে সায়মনের ভূমিকা ইসলাম নামধারী সন্ত্রাসবাদের বিরুদ্ধে। চরিত্রটি সম্পর্কে অনেক আগে সায়মন বলেছিলেন, এ ধরনের চরিত্রে তিনি আগে কখনও অভিনয় করেননি। এমনকী এমন গল্পে কখনো ছবিও নির্মিত হয়নি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code