ট্রাজেডি কুইনের জন্মদিনে গুগল ডুডলের শ্রদ্ধার্ঘ্য

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮

ট্রাজেডি কুইনের জন্মদিনে গুগল ডুডলের শ্রদ্ধার্ঘ্য

Manual7 Ad Code

কিছু কিছু নক্ষত্রের দ্যুতি আকাশ ঝলকানো আলো দিলেও হারিয়ে যায় বড্ড তাড়াতাড়ি। অভিনয় জগতেও এমন নক্ষত্রের দেখা মেলে, মীনা কুমারী তাদেরই একজন। খুব অল্প সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারি

Manual8 Ad Code

মীনা কুমারি৷ নামটা শুনলেই বলিউডের এক অধ্যায়ের ছবি একের পর এক প্রেম হয়ে চোখের সামনে উঠে আসতে থাকে৷ শান্ত স্নিগ্ধ একটা মুখের পুরোটা জুড়েই বিষন্নতা৷ তাও সেই বিষন্নতাতেই বারবার রুপোলি পর্দায় ডুব দিতে চেয়েছে সকলে৷ বলিউডের সেই ট্রাজেডি কুইনের ৮৫তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাল গুগল ডুডল৷

তামাম দুনিয়ার কাছে তিনি মীনা কুমারি নামে পরিচিত হলেও তার নাম মেহজাবিন বানু৷ তার পিতা আলি বক্স। বাবার ইচ্ছাতেই তার অভিনয় জগতে প্রবেশ৷ ১৯৩৯ সালে সাত বছর বয়সে ‘ফারজানদ-এ-ওয়াতন’ ছবিতে বেবি মীনা নাম নিয়ে তিনি তিনি কাজ শুরু করেন৷

Manual2 Ad Code

নাম বদলের মধ্য দিয়ে বড় পর্দার সকল কুশীলবকেই যেতে হয়, এ যেন তাদের ভবিতব্য। এ থেকে বাদ পড়েননি মীনা কুমারীও। বলিউডের রূপালি পর্দার একসময়ের প্রতিভাময়ী এই নায়িকার প্রকৃত নাম ‘মেহজাবিন বানু’। শৈশব থেকেই কর্মচাঞ্চল্যে ভরপুর তার জীবন, তাই শৈশবকে ঠিক আর অন্য দশটা শিশুর মতো করে পাননি মীনা কুমারী।

জনপ্রিয়তার শীর্ষে চড়ে হঠাৎ মুখ থুবড়ে পড়ার হতাশা, অতঃপর খুব কমবয়সেই পৃথিবী ছেড়ে চলে যাওয়া। নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাই ছিল এর মূল কারণ।

Manual4 Ad Code

১৯৪৯ সালে বীর ঘাতক ছবিতে প্রথম নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৫২ সালে বৈজু বাওরাতে অভিনয় করে তিনি নায়িকা হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৩৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তার অভিনয় জীবনে তিনি ৯০ টির বেশি ছবিতে অভিনয় করেন। সাহেব বিবি অউর গুলাম, আরতি, বহু বেগম, এমনই বিখ্যাত সব ছবি রয়েছে তার ঝুলিতে৷

Manual1 Ad Code

তবে কামাল আমরোহী পরিচালিত পাকিজা তার জীবনের শ্রেষ্ঠ ছবি হিসেবেই মত তার বহু ভক্তের। ছবিটি তার মৃত্যুর তিন সপ্তাহ আগে মুক্তি পায়। ১৯৭২ সালের ৩১ মার্চ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মীনা কুমারি৷

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code