মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২, দগ্ধ ৯

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮

মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২, দগ্ধ ৯

Manual2 Ad Code

খুলনা মহানগরীর খালিশপুরে মেঘনা তেল কোম্পানির ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও নয়জন।

Manual7 Ad Code

সোমবার (২০ আগষ্ট) বেলা পৌনে ১১টার দিকে খালিশপুরের নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual6 Ad Code

নিহত দুজনের নাম রাজু ও কামাল। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দগ্ধ নয় শ্রমিকের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেল (২৬)। তাদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিস্ফোরণ এবং এর পর অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়।

Manual2 Ad Code

খুলনা ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিম জানান, অপারেটিং নজেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code