আজ থেকে বন্ধ হচ্ছে ভারতীয় সিরিয়াল

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮

আজ থেকে বন্ধ হচ্ছে ভারতীয় সিরিয়াল

Manual8 Ad Code

নানা দাবি নিয়ে সিরিয়ালের তারকা ও সাধারণ অভিনয়শিল্পীদের ধর্মঘট চলছে টালিগঞ্জে। এতে হুমকিতে পড়েছে সম্প্রচারিত নাটকগুলো। প্রযোজক এবং আর্টিস্ট ফোরামের ঝামেলার জেরে সোমবার (২০ আগস্ট) থেকে বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল বন্ধ হয়ে যেতে পারে।

জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের একাধিক সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও, ‘ভূমিকন্যা’ এবং ‘বাজলো তোমার আলোর বেণু’ সেই তালিকায় নেই।

Manual2 Ad Code

স্টার জলসা, জি বাংলা কোনও চ্যানেলের হাতেই সিরিয়ালের ব্যাংকিং সেই অর্থে কিছু নেই, ফলে আজ থেকেই বন্ধ হয়ে যেতে পারে একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়াল।

Manual6 Ad Code

১০ ঘণ্টার বেশি কাজ করলে আর্টিস্ট ফোরাম অতিরিক্ত টাকার দাবি করলে, সেই ঘণ্টা মেনে হিসেব কল টাইম থেকে ১০ ঘণ্টা হবে না ফ্লোর টাইম থেকে ১০ ঘণ্টা হবে, তা নিয়েও আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের মধ্যে আলোচনা চলছে।

কাজের সময় সূচি কী হবে, তা নিয়ে আলোচনার পর আর্টিস্ট ফোরাম দাবি করে, ১০ ঘণ্টার বেশি কাজ করলে, অতিরিক্ত টাকা দিতে হবে। তবে বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির জট নিয়ে আর্টিস্ট ফোরাম বা প্রযোজক, কোনও তরফই সরাসরি মুখ খুলতে চায়নি।

জানা যাচ্ছে, আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকরা বৈঠকে বসে সমাধানের পথ বের করার সময় আচমকাই এক প্রযোজক সেখান থেকে বেরিয়ে যান। এরপরই বিষয়টি আবার জট পাকাতে শুরু করে।

Manual1 Ad Code

সূত্রের খবর, বকেয়া টাকা না মেটানো পর্যন্ত কাজ শুরু করবে না বলে জানিয়েছেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। শনিবার থেকে কর্ম বিরতি ডাকে আর্টিস্ট ফোরাম। টালিগঞ্জের আর্টিস্ট ফোরামের দাবি, প্রযোজকরা বকেয়া টাকা মেটাচ্ছেন না। আর সেই কারণেই প্রতিবাদ শুরু করেছেন তারা।

Manual2 Ad Code

শিল্পীদের কর্মবিরতির জেরে বন্ধ ভারতলক্ষী, টেকনিশিয়ান স্টুডিও, এন টি ওয়ান স্টুডিও। আর্টিস্ট ফোরামের সদস্যদের কর্ম বিরতির জেরে বিপাকে সিরিয়াল ইন্ডাস্ট্রি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code