সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮
প্রথম পরিচয়ের পর ধীরে ধীরে নয় বেশ তড়িঘড়ি করেই প্রেম-প্রণয়। আবার অল্পদিনেই ঝটপট বিয়ের সিদ্ধান্ত। অতঃপর বিয়ে। আবার খুবই অল্প সময়ের ব্যবধানে বিয়ে বিচ্ছেদ। এ যেন তারকাদের ডেইলি রুটিনে পরিণত হয়েছিল।
এমনই বিয়ে ও বিচ্ছেদের গল্প নিয়ে কিছু বলি তারকার কথা –
রেখা : অমিতাভ আর রেখার সম্পর্কের কথা বলিউডে কান পাতলেই শোনা যায়। তবে মুকেশ অগ্রবাল নামে দিল্লির এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় রেখার। কিন্তু সে বিয়েও টেকেনি বেশিদিন। বিয়ের এক বছরের মাথায় আত্মঘাতী হন মুকেশ।
মনীষা : নেপালি ব্যবসায়ী সম্রাট দহলকে বিয়ে করেছিলেন মনীষা। মাত্র দু’বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায় মনীষা আর সম্রাটের। এমনকি ফেসবুকে মনীষা লেখেন, ‘আমার স্বামীর থেকে বড় শত্রু আর আমার কেউ নেই।’
মল্লিকা শেরাওয়াত : বিয়ের কথা কখনও প্রকাশ্যে আনেননি মল্লিকা শেরাওয়াত। তবে ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই ২০০০ সালে বিমানচালক কর্ণ সিংহ গিলকে বিয়ে করেছিলেন মল্লিকা। সিনেমায় নিজের ক্যারিয়ার গড়বেন বলে পরিবারকে সময় দিতে পারবেন না। এই কারণ দেখিয়ে বিয়ের এক বছরের মধ্যেই কর্ণের সঙ্গে ডিভোর্স হয়ে যায় মল্লিকার।
করন সিংহ গ্রোভার : বিয়ের এক বছরের মাথায় শ্রদ্ধা নিগমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় করনসিংহ গ্রোভারের। তার পরে কর্ণ বিয়ে করেন জেনিফার উইঞ্জেটকে। কিন্তু জেনিফারের সঙ্গেও দু’বছর পরে ডিভোর্স হয়ে যায় করনের। পরে বিপাশা বসুকে বিয়ে করেন করন।
পুলকিত সম্রাট : শ্বেতা রোহিরা নামের একজনকে বিয়ে করেছিলেন অভিনেতা পুলকিত সম্রাট। কিন্তু সে বিয়ে টেকেনি বেশিদিন। এক বছরের মাথায় ডিভোর্স হয়ে যায় দু’জনের। আর তার পরেই রটনা রটে ইয়ামি গৌতমের সঙ্গে ডেট করছেন পুলকিত।
সারা খান : বিগ বস হাউসের ভিতরেই টেলি তারকা সারা খান আর আলি মার্চেন্ট বিয়ে করেছিলেন। মাত্র দু’মাস টিকেছিল সেই বিয়ে। আর আলি বলেছিলেন, ‘এটা আমার জীবনের একটা ভুল পদক্ষেপ।’সূত্র : আনন্দবাজার
Design and developed by ওয়েব হোম বিডি