অমিতাভ-শাহরুখের পাশে সানি লিওন!

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

অমিতাভ-শাহরুখের পাশে সানি লিওন!

Manual7 Ad Code

বলিউড তারকা সানি লিওন এবার জায়গা পেলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের পাশে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানা গেলো। ভারতের রাজধানী দিল্লির মাদাম তুসো জাদুঘরে বসানো হয়েছে সানি লিওনের মোমের মূর্তি।

Manual2 Ad Code

অমিতাভ বচ্চন, অনিল কাপুর, শাহরুখ খান, সালমান খানের পাশে এক সারিতেই রাখা হয়েছে সানি লিওনকে। গত মঙ্গলবার একটি অনুষ্ঠানে সানি লিওন নিজেই উদ্বোধন করলেন এই মূর্তি।

Manual6 Ad Code

এসময় সানি লিওন বলেন, আমি অসম্ভব খুশি এই মূর্তিটা দেখে।এত নিখুঁত এটা। অনেকদিন ধরে অনেক শিল্পীরা মিলে চেষ্টা করেছেন আমার এই মূর্তিটা তৈরি করতে। এই ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, এই জাদুঘর মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। আর এই জাদুঘরে আমার মূর্তি বসানো হলো, এটা ভেবেই অসম্ভব ভা লাগছে। নিজের মূর্তি দেখে আমি খুব এক্সাইটেড। অত্যন্ত সম্মানিত বোধ করছি এ রকম একটা সংগ্রহশালায় আমার মূর্তি বসানোয়।

Manual3 Ad Code

শুধু সানি লিওন নন, তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও উচ্ছ্বাস প্রকাশ করেন এই মূর্তি দেখে। নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code