চাঁদেও জমি রয়েছে শাহরুখের?

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৮

চাঁদেও জমি রয়েছে শাহরুখের?

Manual2 Ad Code

বলিউড বাদশা শাহরুখ খান আজ ২ নভেম্বর ৫৩ বছরে পা রাখলেন। নায়কের জন্মদিনে ভারতীয় গণমাধ্যমে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কলকাতার আনন্দবাজার পত্রিকা শাহরুখের অজানা কিছু বিষয় তুলে ধরেছে।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়, দিওয়ানা, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া থেকে চলতি বছরের শেষে জিরো। কিং খানের জার্নি চলছে। কিন্তু তার জীবনের বেশ কিছু না জানা দিকও রয়েছে, যেমন চাঁদের মাটিতে নাকি তার নামে জমিও রয়েছে। এরকমই কিছু তথ্য জেনে নেয়া যাক।

Manual7 Ad Code

শাহরুখ খানের প্রতিটি জন্মদিনে তার এক অস্ট্রেলীয় ভক্ত লুনার রিপাবলিক সোসাইটির কাছ থেকে নায়কের জন্য চাঁদের মাটিতে এক টুকরো জমি কিনে রাখেন। চাঁদের ‘দ্য সি অব ট্রাঙ্কুইলিটি’-ই নাকি সবচেয়ে অভিজাত এলাকা হতে পারে পরবর্তীতে। আর সেখানেই জমি রয়েছে শাহরুখের।

বলিউডে শাহরুখ খান ও গৌরীর প্রেম নিয়ে বেশ চর্চা রয়েছে। শাহরুখ সব সময় ডান হাতে তার বিয়ের রিং পরে থাকেন।
জানান কী? শাহরুখের ৫৫৫ নম্বর নিয়ে এক ধরনের পাগলামিই রয়েছে বলা চলে। সব গাড়ির নম্বর, ফোন নম্বর, এমনকি তার নিরাপত্তারীদের অনেকের ফোন নম্বরেও ৫৫৫ রয়েছে।

Manual8 Ad Code

১৯৯৮ সালে একটি অনুষ্ঠানে সেরা অভিনেতার সম্মান পান শাহরুখ। কিন্তু তিনি মঞ্চে ডেকে নেন সালমানকে। বলেন, এ পুরস্কার সালমানের প্রাপ্য। সালমান আরও ভালো অভিনেতা। সালমানকেই কৃতজ্ঞতা সংক্রান্ত বক্তব্য দিতে বলেন এই অভিনেতা।

শাহরুখ তার অভিনয়ের পারদর্শিতার জন্য, বিশ্বের সব সিনেপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার কারণেই স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়েছেন। মালয়েশিয়া থেকে পেয়েছেন নাইটহুড সম্মান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code