নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন শমী কায়সার!

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮

নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন শমী কায়সার!

Manual4 Ad Code

অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছিলেন অভিনেত্রী শমী কায়সার। কিন্তু এখন আর অভিনয়ে নেই তিনি। পুরোপুরি ব্যবসায়ী। অভিনয় থেকে দূরে সরে হলেন ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইর পরিচালক। পাশাপাশি আওয়ামী লীগের হয়েও কাজ করছেন দীর্ঘ দিন ধরে। বর্তমানে নির্বাচন নিয়ে নিজ এলাকায় চালাচ্ছেন প্রচারণা।

শমী কায়সার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা ফেনী-৩ আসন থেকে নির্বাচন করতে চান। এ নিয়ে চলছে তার জোর প্রস্তুতি। তাই প্রচারণরার জন্য সম্প্রতি নিজ জন্মভূমি ফেনী সোনাগাজীর নবাবপুর গ্রাম থেকে ঘুরে এসেছেন তিনি। মতবিনিময় করেছেন নানা পেশার মানুষের সঙ্গে।

Manual1 Ad Code

শমী কায়সার গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়েই অনেক আগে থেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছি। মানুষ হয়েছি বঙ্গবন্ধুর আদর্শে। সেজন্য আওয়ামী লীগের হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তার ভাষ্য, জননেত্রী শেখ হাসিনা যদি যোগ্য মনে করেন তাহলে তাকে নির্বাচনে অংশ নেয়ার টিকিট দেবেন। এরই মধ্যে নাকি মনোনয়নের ব্যাপারে শমীকে সবুজ সংকেতও দিয়েছেন নেত্রী। তবে নির্বাচনের আগ মুহূর্তে অনেক কিছুই হতে পারে। সে যাই হোক, দলের স্বার্থে কাজ করে যাবেন এই অভিনেত্রী।

Manual1 Ad Code

শমী কায়সার বলেন, ‘আমার মা ছিলেন সাবেক সংসদ সদস্য এবং আমার বাবা ছিলেন একজন বুদ্ধিজীবী। তারা দেশকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আমি হয়তো সেভাবে দিতে পারব না। তবে তার কিছুটা উপলব্ধি করে নির্বাচনের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে চাই। এ বিষয়গুলো চিন্তা করেই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চেয়েছি।’

Manual4 Ad Code

যোগ করে শমী কায়সার আরও বলেন, ‘জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা নিজের মধ্যে ধারণ করে আওয়ামী লীগের হয়ে রাজনীতি করতে চাই।’

Manual2 Ad Code

বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য আওয়ামী লীগের আরও অনেক সময় ক্ষমতায় থাকা প্রয়োজন বলে মনে করেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code