মরমী কবি হাছন রাজার জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

মরমী কবি হাছন রাজার জন্মবার্ষিকী আজ

Manual2 Ad Code

রমী কবি ও বাউল শিল্পী হাছন রাজার ১৬৪ তম জন্মবার্ষিকী আজ (২১ ডিসেম্বর) শুক্রবার। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে।

Manual2 Ad Code

তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণছিরি (লক্ষণশ্রী) পরগণার তেঘরিয়া গ্রামে জ্নম তার। হাছন রাজা জমিদার পরিবারের সন্তান। তাঁর পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তাঁর তৃতীয় পুত্র। এই মরমী সাধক ৭ই ডিসেম্বর ১৯২২ সালে মৃত্যুবরণ করেন।

Manual2 Ad Code

হাসন রাজা অসংখ্য গানের রচয়িতা। ‘হাছন উদাস’ গ্রন্থে তার ২০৬ টি গান সংকলিত হয়েছে। কালের নিয়মে বেশ কিছু গান বিলুপ্ত হয়ে গেছে। ঈশ্বানুরক্তি, জগৎ জীবনের অনিত্যতা ও প্রমোদমত্ত মানুষের সাধন-ভজনে অক্ষমতার খেদোক্তিই তাঁর গানে প্রধানত প্রতিফলিত হয়েছে।

Manual4 Ad Code

এদিকে, হাসন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে হাওরপারের ধামাইল (হাপাধা) বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শুক্রবার দুপুর আড়াই টায় জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাসে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষয়িত্রী শিলা চৌধুরী, সংগঠক এপেক্সিয়ান চন্দন দাশ, মানবাধিকার কর্মী জি.ডি. রুমু। অনুষ্ঠানে সহযোগিতায় থাকবে সিলেটের সাংস্কৃতিক সংগঠন ঊষা এবং সার্বিক সহযোগিতা করবে মিউজিয়াম অব রাজাস সিলেট কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সিলেটের হাছন অনুরাগীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন হাওরপারের ধামাইল বাংলাদেশ এর সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক মনজুর মোহাম্মদ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code