পাটকল শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ অব্যাহত

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

পাটকল শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ অব্যাহত

Manual7 Ad Code

রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ৯ দফা দাবিতে চট্টগ্রাম, খুলনা ও ঢাকার ডেমরা শিল্পাঞ্চলে আজ (বুধবার) দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন।

Manual5 Ad Code

গতকাল (মঙ্গলবার) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয় যা চলবে শুক্রবার সকাল পর্যন্ত। এতে পাটকলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।

Manual2 Ad Code

বুধবার (০৩ এপ্রিল) সকাল থেকে রাজধানীর ডেমরা এলাকায় পাটকল শ্রমিকরা রাস্তা অবরোধ করে  বিক্ষোভ করে।

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী- বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধসহ নয়দফা বাস্তবায়নের দাবিতে গত শুক্রবার ৭২ ঘন্টা মিল ধর্মঘট, রাজপথ-রেলপথ অবরোধসহ চারদিনের নতুন কর্মসূচির ডাক দেয় পাটকল শ্রমিকলীগ।

Manual7 Ad Code

সরকার সমর্থক বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে শ্রমিকদের ধর্মঘট বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে নামেন শ্রমিকরা। সকাল ৮টার দিকে খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন তারা। এর ফলে রাস্তায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সারা দেশের সাথে খুলনার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Manual7 Ad Code

একই দাবিতে আজকেও চট্টগ্রাম শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ১০টি পাটকলের শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন।

এদিকে, পাটকল শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সীতাকুণ্ড উপজেলায় গালফ্রা হাবিব, গুল আহম্মদ আর আর জুট মিলস ও হাফিজ জুট মিলসের শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন।

গালফ্রা হাবিবের শ্রমিকরা সাড়ে ৮টার দিকে বাড়বকুণ্ডে মহাসড়ক অবরোধকালে সেখানে পূর্ব থেকে উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ শ্রমিকদের ব্যানার-ফেস্টুন কেড়ে নিলে শ্রমিকরাও চড়াও হন। পরে সীতাকুণ্ড থানার ওসি মো. দেলওয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে গিয়ে পুলিশ সদস্যদের নিয়ে আসেন এবং শ্রমিকদের সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে এক ঘণ্টা পর রাজপথ থেকে সরিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code