রাগ দেখিয়ে প্রশংসা কুড়াচ্ছেন শহিদ কাপুর

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

রাগ দেখিয়ে প্রশংসা কুড়াচ্ছেন শহিদ কাপুর

Manual7 Ad Code

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর প্রেমিক পুরুষ হিসেবেই বেশি খ্যতিমান। এবার ভিন্ন রূপে হাজির হলেন এই নায়ক। শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘কবীর সিং’ এর টিজার প্রকাশ হয়েছে সোমবার। এতে শহিদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

তেলেগু ভাষার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার রিমেক কবীর সিং ছবিতে শহিদ কাপুর মেডিক্যাল শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন। এখানে দেখা যাবে রাগি স্বভাবের একজন মানুষ তিনি। মদ ছাড়া তার দিন কাটে না। কোথাও অ্যাকশন আবার কোথাও নেশায় বুঁদ হয়ে আছেন কবীর। তার প্রেমিকা কিয়ারা আদভানিকে একঝলক দেখা যায় টিজারে।

১ মিনিট দৈর্ঘ্যের টিজারটি প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন শহিদ কাপুর। ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় দেবরকোন্ডা। ‘কবীর সিং’ সিনেমায় এই চরিত্রটি রূপায়নের জন্য শহিদ কাপুরই উপযুক্ত বলে মনে করেছেন শহিদ ভক্তরা।

Manual8 Ad Code

টি সিরিজের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন- সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ।

Manual3 Ad Code

খুব শিগগির সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হবে। আগামী ২১ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Manual6 Ad Code

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code