সিলেটে রমজানে ২ টাকায় মিলবে ১০ পদের ইফতার

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

সিলেটে রমজানে ২ টাকায় মিলবে ১০ পদের ইফতার

Manual6 Ad Code

রমজানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেটের ‘হেল্পিং উয়িং’ নামক একটি সংস্থা। মাত্র ২ টাকায় সংস্থাটি ৫দিন ইফতার করাবে নগরবাসীকে।

সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা কারো আত্মমর্যাদায় আঘাত লাগুক এমন কিছু করতে চাইছেন না বলেই ২ টাকার বিনিময়ে ইফতার সরবরাহ করতে চান।

Manual7 Ad Code

জানা গেছে, ১৩ থেকে ১৭ মে পর্যন্ত নগরীর সুবিদবাজার, কুমারপাড়া, শাহী ঈদগাহ, নাইওরপুল ও চৌহাট্টাসহ ৫টি পয়েন্টে তারা ২টাকায় ইফতার সরবরাহ করবেন।

আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত ২টাকায় ১০টি পদের ইফতারের প্যাকেট দেওয়া হবে।

Manual7 Ad Code

এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ যথেষ্ট উপকৃত হবেন বলেও মনে করছেন তারা। অবশ্য ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

এই মহতি ও সেবামুলক উদ্যোগে যেকোন সচেতন নাগরিকের শরিক হওয়ার যথেষ্ট সুযোগও রয়েছে। যেকেউ সাহায্যের হাত প্রসারিত করতে পরেন।

Manual5 Ad Code

নগদ টাকা দিতে পারেন। দিতে পারেন ইফতারের বিভিন্ন উপকরণ। যেমন, তেল, চাল, ডাল, জিলাপী, ডালডা, খেজুর, বুট ইত্যাদি।

যারা এসব কিছুই দিতে পারবেন না বা দিবেন না, তারা কেবল নিজের শ্রম দিয়ে স্বেচ্ছাসেবী হিসাবেও এ উদ্যোগের সাথে জড়িত থাকতে পারবেন।

Manual8 Ad Code

বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা একে স্বাগত জানাচ্ছেন।

জিন্দাবাজার এলাকার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল হানিফ (৬৫) বলেন, এটি একটি দারণ উদ্যোগ। রমজানে রোজাদারদের আবেগ-অনুভূতিকে পুঁজি করে সবাই যখন অতিরিক্ত রোজগারের ধান্দায় ব্যস্ত থাকেন, তখন দুই টাকায় ইফতার সরবরাহ নিঃসন্দেহ একটি প্রশংসনীয় উদ্যোগ।

তিনি নিজে এ উদ্যোগের সাথে শরিক হতে আগ্রহ প্রকাশ করেন স্বউৎসাহে।

নগরীর কাজিরবাজার এলাকার বস্তিবাসী সামেলা খাতুন জানান (৭০) ৫দিন হলেও তিনি প্রতিদিন ২টাকার ইফতার আনতে যাবেন। অন্তত ৫দিন ১০টি আইটেম দিয়ে ইফতার করা তার কাছে বিশাল ব্যাপার।

সামেলা সিলেটের সচেতন সর্বস্তরের জনগনকে উদ্যোগটিতে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানান।
উদ্যোগটির সাথে জড়িত হতে আগ্রহীরা ০১৭১১৩৭৯৩৩৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code