সিরাজগঞ্জে বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই, আহত ২০

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

সিরাজগঞ্জে বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই, আহত ২০

Manual5 Ad Code

সিরাজগঞ্জে বাসের ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের ধারণা।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাগাতীতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Manual1 Ad Code

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ আলম জানান, বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাগাতীতে ঢাকাগামী ফাইভস্টার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা আরেকটি বাস এসে দুর্ঘটনাকবলিত আরেকটি বাসকে ধাক্কা দেয়। বাসের এই ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজনের মৃত্যু হয়।

Manual4 Ad Code

ওসি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code