বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হৃত্বিক!

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হৃত্বিক!

Manual8 Ad Code

বিশ্বের সব থেকে হ্যান্ডসাম পুরুষের তালিকায় স্থান পেলেন বলিউড তারকা হৃত্বিক রোশান। এই তালিকায় ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, হলিউড অভিনেতা রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানস থাকলেও তাদের হারিয়ে প্রথম স্থানে আছেন ঋত্বিক। একটি মার্কিন সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানায় হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে।

তবে এই প্রথম নয়, এর আগেও বিশ্বের অন্যতম ‘গুড লুকিং ম্যান’ এর খেতাব পেয়েছিলেন অভিনেতা।

Manual2 Ad Code

মেদহীন শরীর, পেশীবহুল দেহ আর আকর্ষণীয় এইট প্যাক অ্যাবস। শক্ত লম্বা চোয়াল ও তীক্ষ্ণ চোখ। যেন পাথর খোদাই করে শিল্পীর হাতে ফুটিয়ে তোলা হয়েছে তার দেহ। কেউবা তাকে গ্রিক দেবতার মূর্তির সঙ্গেও তুলনা করেন। তিনি সারা বিশ্বের কাছে ‘ফিটনেস আইকন’ নামেও পরিচিত।

Manual3 Ad Code

সম্প্রতি হৃত্বিককে ‘সুপার থার্টি’ সিনেমায় সাধারণ শিক্ষকের ভূমিকায় দেখা গেছে। একজন সাধারণ শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে শরীরে অনেক পরিবর্তন এনেছেন তিনি। কয়েক মাসের মধ্যে পেশি কমিয়ে ফেলেছিলেন তিনি। রাস্তায় পাঁপড় বিক্রেতা সেজে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

Manual3 Ad Code

সুপার থার্টির শুটিং শেষ হওয়ার পরে অ্যাকশন ফিল্ম ‘ওয়ার’-এর জন্য প্রস্তুতি নেন তিনি। নিজেকে দ্বিগুণ পেশিবহুল ও মেদহীন করে তোলেন।

Manual7 Ad Code

তবে নতুন এই খ্যাতি পেয়ে অভিনেতা বলেন, এই খ্যাতি আমাকে আরও চ্যালেঞ্জের সামনে ফেলল। এর জন্য ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code