শাকিবের বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

শাকিবের বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ

Manual1 Ad Code

সময়ের ব্যস্ত নায়ক শাকিব খান একের পর এক নতুন ছবিতে কাজ করে যাচ্ছেন। কিন্তু পুরোনো ছবি ‘একটু প্রেম দরকার’র শুটিংয়ে অবহেলা, সময় না দেওয়া ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করায় শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

Manual4 Ad Code

শাপলা মিডিয়া অভিযোগপত্রে উল্লেখ করে, ‘একটু প্রেম দরকার’ ছবিটিতে আপনাকে আপনার পারিশ্রমিক বাবদ ৬০ লাখ টাকা পরিশোধ সাপেক্ষ ২৬ জুলাই ২০১৮ তারিখে আপনি মহরতে অংশ নেন। এটি মুক্তির দেয়ার কথা ছিল একই বছরের ১৫ ডিসেম্বর। কিন্তু আপনি নিয়মিত কল টাইমের ৪-৫ ঘণ্টা পরে আসতেন। কোনোদিন আসতেন না। আপনার এসকল কার্যকলাপের পরে ছবিটিতে অতিরিক্ত ১ কোটি টাকা খরচ বাড়ে। কিন্তু এখন পর্যন্ত ছবির ডাবিংয়ে আপনি অংশ নেননি।

Manual6 Ad Code

প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান জানান, ২-৩ দিন ডাবিং করলেই কাজ শেষ হয়ে যাবে। অথচ ২ মাস ধরে চেষ্টা করেও আমরা শাকিবের সময় পাইনি।

জানা গেছে, নোটিশটি অভিযুক্ত শাকিব খান ছাড়াও অনুলিপি পাঠানো হয়েছে তথ্য মন্ত্রণালয়, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব, বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পী সমিতি বরাবরও এর অনুলিপি পাঠানো হয়েছে।
‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী। শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুচিস্মিতা মৃদুলা।

Manual3 Ad Code

নির্মাতা শাহীন সুমন ও নায়ক শাকিব খান জুটির ২১তম চলচ্চিত্র এটি। এর আগে বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই জুটি।

সবশেষ শাহীন সুমনের পরিচালনায় ২০১৫ সালে ‘লাভ ম্যারেজ’ ছবিতে অভিনয় করেন শাকিব খান। শাহীন সুমনের পরিচালনায় শাকিব অভিনীত ‘লাভ ম্যারেজ’, ‘নষ্ট’, ‘খোদার পরে মা’, ‘মনে বড় কষ্ট’, ‘একবুক জ্বালা’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘সন্তান আমার অহংকার’ ছবিগুলো উল্লেখযোগ্যে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code