প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতির দুই কর্মী নিহত

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতির দুই কর্মী নিহত

Manual5 Ad Code

পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মী নিহত হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে মারিশ্যা ইউনিয়নের নবছড়া থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা জেএসএস-এমএন লারমা গ্রুপের কর্মী রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাসায় ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় একদল অস্ত্রধারী হঠাৎ এসে জেএসএস সংস্কার গ্রুপের সদস্য রিপেল চাকমা ও বর্ষণ চাকমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে কিছু দূরে নিয়ে তাদের গুলি করে হত্যা করে পালিয়ে যায়। রাতে কেউ ভয়ে ঘটনা প্রকাশ না করলেও সকালে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code