ক্যাসিনোতে র‍্যাবের অভিযান: আটক ১৮২, বিপুল অর্থ জব্দ

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

ক্যাসিনোতে র‍্যাবের অভিযান: আটক ১৮২, বিপুল অর্থ জব্দ

Manual5 Ad Code

রাজধানীর বিভিন্ন অবৈধ ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৮২ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় জুয়ার আসর থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ নগদ টাকা ও জাল নোট।

Manual4 Ad Code

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

Manual8 Ad Code

রাজধানী ঢাকার বুকে অবৈধ ক্যাসিনোতে বসে জুয়ার আড্ডা। দিনে কোটি টাকার খেলা। রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। সহসা র‍্যাবের অভিযানে সব এলোমেলো। ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবে ২ নারীসহ ১৪২ জন আটক। জব্দ করা হয় ২৪ লাখ টাকা।

Manual4 Ad Code

মতিঝিলের ইয়াং মেনস স্পোর্টিং ক্লাবের কর্মচারীদের দাবি, এই ক্যাসিনো ব্যবসায় রাঘব বোয়ালরা জড়িত। রয়েছে নেপালের কিছু ব্যবসায়ীর অংশিদারিত্ব। এখানেই শেষ নয়। এই ক্যাসিনোতে ভিআইপিদের জন্য রয়েছে আলাদা জুয়ার বোর্ড। আছে জরুরি মুহূর্তে পালানোর পথ।

এদিকে, মতিঝিলে যখন এই অভিযান চলছিলো তখন গুলশানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বাসা ঘেরাও করে র‍্যাব। রাত সোয়া ৮টার দিকে তাকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় একটি অবৈধ অস্ত্র। আর লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় জব্দ করা হয় আরও দুটি অস্ত্র।

Manual1 Ad Code

এরপর মতিঝিলের ওয়ান্ডারার্স ক্যাসিনোতেও অভিযান শুরু করে র‍্যাব। আর বনানীতে গোল্ডেন ঢাকা নামে একটি ক্যাসিনো সিলগালা করে দেয়া হয়। রাজধানীর অন্যান্য ক্যাসিনোতেও অভিযান চালানোর কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, ইয়াং মেনস স্পোর্টিং ক্লাবের মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।

মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের কিছু নেতা এ ব্যবসায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ক্যাসিনো পরিচালনার জন্য নেপাল, থাইল্যান্ড থেকে প্রশিক্ষিত নারীদের আনা হচ্ছে। প্রশিক্ষিত জুয়াড়ির পাশাপাশি নিরাপত্তা প্রহরীও আনা হচ্ছে বিদেশ থেকে।

উল্লেক্ষ্য, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় যুবলীগের নেতারা অবৈধভাবে ক্যাসিনো ব্যবসা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বহুতল ভবনের ছাদ দখলে নেওয়া হয়েছে। যুবলীগের সবার আমলনামা আমার কাছে রয়েছে। এসব বন্ধ করতে হবে। আমি জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code