আমাকে বেইজ্জতি কইরেন না, আমার সম্মান আছে; বললেন আটক শামিম

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

আমাকে বেইজ্জতি কইরেন না, আমার সম্মান আছে; বললেন আটক শামিম

Manual1 Ad Code

রাজধানীর নিকেতনের কার্যালয় থেকে প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে সাত বডিগার্ডসহ আটক করেছে র‍্যাব।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার পর যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে শামীমের নিকেতনের কার্যালয় ঘেরাও করে অভিযান চালায় র‍্যাব।

এসময় তার কাছ থেকে নগদ দেড় কোটি টাকা এবং প্রায় ২০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রেটের (এফডিআর) তথ্য পায় র‍্যাব। এরপর সাংবাদিকদের ওই কোটি টাকার বান্ডিল দেখার সুযোগ দেয়া হয়।

তবে সাংবাদিক দেখে হতভম্ব হয়ে যান শামীম। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আল্লাহর ওয়াস্তে ছবি তুইলেন না, আমাকে বেইজ্জতি কইরেন না। আমার একটা সম্মান আছে। এখানে যা হচ্ছে, আপনারা দেখছেন। কিন্তু আমাকেও আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে।’

Manual4 Ad Code

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্লিজ ছবি তুলবেন না।’

অভিযানের পুরো সময়টুকু নিজেকে ক্যামেরা থেকে নিবৃত করার চেষ্টা করেন শামীম। কখনও দাঁড়িয়ে, চেয়ারে বসে, হাত দিয়ে মুখ ঢাকছিলেন তিনি। আবার এটা-ওটা খোঁজার জন্য দীর্ঘক্ষণ টেবিলের নিচে মাথা ঢুকিয়েও রাখেন।

Manual4 Ad Code

রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম।

Manual3 Ad Code

বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি। সেই জিকে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক।

Manual4 Ad Code

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপরই ছাত্রলীগের পদ হারান শোভন-রাব্বানী। এর পর আটক হন খালেদ ও আজ আটক হলেন শামীম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code