কলাবাগান ক্লাব সভাপতি ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

কলাবাগান ক্লাব সভাপতি ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলা

Manual3 Ad Code

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা করেছে র‌্যাব।

Manual5 Ad Code

শনিবার (২১ সেপ্টেম্বর) ধানমন্ডি থানায় এই মামলা করে র‌্যাব। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাতের দিকে র‌্যাব-২ এর পরিদর্শক মোহাম্মদ আব্দুল হামিদ খান বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় শফিকুল আলম ফিরোজকে আসামি করা হয়েছে। একটি অবৈধ অস্ত্র রাখার দায়ে অপরটি মাদক রাখায়। এতে তার সহযোগী আটক অপর চারজনকে আসামি করা হয়নি।

Manual8 Ad Code

বাকি চারজনকে আসামি করা হয়নি কেন- জানতে চাইলে র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন, “ওই চারজন ছিল কলাবাগান ক্রীড়া চক্রের বেতনভুক্ত কর্মচারী। তাদের বিরুদ্ধে মামলা করা সমীচীন হতো না এবং তাদের সম্পৃক্ততাও পাওয়া যায়নি।” ওই চারজনকে প্রত্যেকের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গতকাল (শুক্রবার) রাতে অবৈধ অস্ত্র বহন ও ক্লাবে ইয়াবাসহ ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জামাদি পাওয়ায় কলাবাগান ক্রীড়া ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য সফিকুল আলম ফিরোজসহ তার চার সহযোগীকে আটক করে র‌্যাব। এরপর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।

Manual3 Ad Code

একইদিন দুপুরে সফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-২ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর কলাবাগান ক্লাবে অভিযান চালায় র‌্যাব। এতে একটি অবৈধ পিস্তল ও কয়েকটি গুলি এবং হলুদ রংয়ের ইয়াবাসহ ক্যাসিনো খেলার সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান শেষে র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন কয়েন, ৫৭২ প্যাকেট আমেরিকান গোল্ডেন কার্ড, বিদেশি একটি পিস্তল, তাজা গুলি ও হলুদ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ রকম ইয়াবা আগে কখনও দেখা যায়নি।

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, এখান থেকে ক্যাসিনোর মূল সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। তবে ক্যাসিনো খেলার কয়েনসহ অনেক সামগ্রী উদ্ধার করা হয়েছে।’

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বায়রার সিনিয়র সহ-সভাপতি ফিরোজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code