আ’লীগের ২ নেতার বাসা থেকে কোটি টাকা ও ৭৩০ ভরি সোনা উদ্ধার

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

আ’লীগের ২ নেতার বাসা থেকে কোটি টাকা ও ৭৩০ ভরি সোনা উদ্ধার

Manual4 Ad Code

রাজধানীতে অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বাসায় তল্লাশি চালিয়ে ১ কোটি ৫ লাখ টাকা ও ৭৩০ ভরি সোনা উদ্ধার করেছ র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। তবে তাদের দু’ভাইকে বাসায় পাওয়া যায়নি।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় অভিযান শেষে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল কেএম শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, রাজধানীর ইংলিশ রোড থেকে ৫ টি ভল্ট ভাড়া নেয় কে বা কারা। পরে তথ্য সংগ্রহ করে জানতে পারি, ভল্টগুলো রুপন ও এনামুল- এই দুই ভাই ভাড়া নিয়েছে। ক্যাসিনোর লাভের টাকা এসব ভল্টে রাখা হয়েছে।

শফিউল্লাহ বলেন, জুয়ার টাকা দিয়ে এরা অনেকগুলো বাড়ি কিনেছে। এখন পর্যন্ত আমরা ১৫ টি বাড়ির সন্ধান পেয়েছি। এই ভবনের (৩১, বানিয়ানগর) দ্বিতীয় ও পঞ্চম তলায় অভিযান চালিয়ে তিনটি ভল্ট উদ্ধার করা হয়। সেখান থেকেও টাকা ও স্বর্ণ পাওয়া যায়। একই সময় অভিযান থেকে ৫ টি অস্ত্র পাওয়া গেছে।

স্থানীয়রা র‍্যাবকে জানিয়েছে, এসব অস্ত্র দিয়ে স্থানীয় লোকদের ভয় দেখাত। তারা দু’ভাই রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার বলে অভিযোগ আছে।

Manual1 Ad Code

এদিকে, বগুড়া জেলার শাজাহানপুরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ট্রাক থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি আটক করে পুলিশ। ক্যাসিনোবিরোধী অভিযানের সাথে ট্রাক বোঝাই এ টাকার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখেছে পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে সড়কের ওপর বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশের ডোবায় টাকার টুকরো ভাসছিল। এটা দেখে স্থানীয় লোকজনকে সেখানে নামিয়ে দেওয়া হয়। তখন সেখানে অসংখ্য টাকার কুচি পাওয়া যায়। ওই ডোবা থেকে কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে। এর দুই বস্তা আলামত হিসেবে পুলিশ এবং এক বস্তা র‌্যাব নিয়ে গেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code