ধর্ম পরিবর্তন নিয়ে যা বললেন অপু বিশ্বাস

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

ধর্ম পরিবর্তন নিয়ে যা বললেন অপু বিশ্বাস

Manual5 Ad Code

ঢাকাই ছবির ‘বিউটি কুইন’ বলা হয় তাকে। মিষ্টি হাসি আর সাবলিল অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে রানী হয়ে আছেন। তিনি আর কেউ নন তিনি নায়িকা অপু বিশ্বাস। নানা জটিলতার কারণে বেশ কিছু দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই নায়িকা। তবে সব কিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।

দর্শকনন্দিত এই নায়িকা সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ের সময় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন বলে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। তখন অপু বিশ্বাস নাম পরিবর্তন করে অপু ইসলাম নাম ধারণ করেন বলেও জানা যায়। তবে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরবর্তীতে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয় তার। আর এরপর থেকেই প্রশ্ন উঠে অপু কোন ধর্মে আছেন? অপু-শাকিবের সন্তান আব্রাম খান জয় কোন ধর্মের পরিচয়ে বড় হবেন তা নিয়েও অনেকের কৌতুহল রয়েছে। বিষয়টি ডেইলি বাংলাদেশকে স্পষ্ট করেছেন অপু বিশ্বাস।

 সম্প্রতি ধর্মের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন অপু বিশ্বাস।তিনি বলেন, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সে রকম কিছুই হয়নি। শাকিব খানের সঙ্গে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো দেখা পাইনি।

Manual1 Ad Code

অপু বিশ্বাস বলেন, ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু আমি কখনো ঈদ উদযাপন করিনি। কোরবানি ঈদ থেকে শুরু করে কোনো ঈদে, কোনোদিন কিংবা এখনো আমি গো-মাংস স্পর্শ করিনি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, মিডিয়াতে আমার নাম অপু বিশ্বাস থেকে অপু ইসলাম খান নামে প্রচার করা হয়েছে। এ নামের পরিবর্তন যেভাবে করতে হয় সেই ধরনের কোনো কিছুই করা হয়নি। আমি যেহেতু শাকিবকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি ধর্ম পরিবর্তন করার জন্যও প্রস্তুত ছিলাম। কিন্তু কোরআন শিক্ষা বা ধর্মান্তর এ কিছুই করা হয়নি।

আব্রাম খান জয়ের ধর্ম প্রসঙ্গে অপু বলেন, আমার ছেলে যেহেতু আমার সঙ্গে আছে সে আমার মতো করেই বড় হচ্ছে। সে তার বাবার সঙ্গে কখনো ঈদ করেনি। ভবিষ্যতের কথা তো বলতে পারব না, তবে আমার সন্তানকে নিয়ে তার বাবার আদরকে আমার কাছে ছেলেমানুষি মনে হয়।

সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন তো আর জানতাম না আমার জীবনে এমন সময় আসবে। যেহেতু আমার কোনো ধর্মান্তর হয়নি, তাই আমি আমার ধর্মানুযায়ী চলছি এবং সেভাবেই চলতে চাই।

Manual4 Ad Code

প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি অপেক্ষায় আছে। ছবিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধেছেন নায়ক বাপ্পি চৌধুরী।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code