একগুচ্ছ পুরুষের ছবি পোস্ট করে রাখির ‌‘অদ্ভুত’ প্রশ্ন

প্রকাশিত: ৪:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

একগুচ্ছ পুরুষের ছবি পোস্ট করে রাখির ‌‘অদ্ভুত’ প্রশ্ন

Manual6 Ad Code

রাখি সাওয়ান্ত নাকি বিয়ে করেছেন, বিয়ের এক মাসের মধ্যে স্বামীর সঙ্গে ঝামেলা শুরু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। তাতে সহানুভূতি দেখানো তো দূরের কথা, নেটিজেনরা প্রশ্ন করেন, বিয়ে যে করেছেন তার প্রমাণ কই। এখনও তো বরের একটা ছবিও পোস্ট করতে পারলেন না।

সেটার প্রতিশোধ নিয়েছেন রাখি। একটা নয়, একগুচ্ছ পুরুষের ছবি পোস্ট করেছেন তিনি, সঙ্গে প্রশ্ন, বলুন তো, আমার স্বামী কে?

Manual4 Ad Code

রাখির দাবি, তার স্বামীর নাম রীতেশ, তিনি বিদেশে ব্যবসা করেন। মাসখানেক আগে এক হোটেলে তাদের বিয়ে হয়েছে। দু’পক্ষের আত্মীয়দের উপস্থিতিতে। কিন্তু মুশকিল হল, তারপর থেকে সেজেগুজে নিজের গাদা গাদা ছবি পোস্ট করলেও বরের একটা ছবিও দেখাতে পারেননি তিনি।

Manual8 Ad Code

তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, সত্যিই কি রাখি বিয়ে করেছেন নাকি এই বিয়ের ‘গল্প’ও তার সেই বরাবরের মত খবরে থাকার চেষ্টা?

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code