কারাগারের সাধারণ বন্দী সেলে ক্যাসিনো সম্রাট

প্রকাশিত: ৪:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯

কারাগারের সাধারণ বন্দী সেলে ক্যাসিনো সম্রাট

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কেরানীগঞ্জের কারাগারে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে।

 

রোববার (০৬ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

এর আগে শনিবার দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র‍্যাব।

 

পরে তাদের ঢাকায় এনে সম্রাটকে নিয়ে কাকরাইলে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে কার্যালয় থেকে এক হাজার ১৬০ পিস ইয়াবা, বেশ কিছু বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

এ ঘটনায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সম্রাটকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও সম্রাটকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

 

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারের সময় সম্রাট ও আরমান মদ্যপ ছিলেন। তাদের কাছে বিদেশি মদ ছিল।

Manual6 Ad Code

 

এদিকে, একই সময়ে র‌্যাব রাজধানীর শান্তিনগরে শেলটেক টাওয়ারের পঞ্চম তলায় এবং মহখালী ডিওএইচএসের ২৯ নম্বর সড়কে সম্রাটের দুটি বাসায় এবং মিরপুর দুই নম্বর সেকশনেও অভিযান চালায়।

Manual8 Ad Code

 

র‌্যাব জানায়, আটক সম্রাটের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হবে। এসব মামলায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code