শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার কাউন্সিলর পাগলা মিজান, বাসায় নগদ টাকা-চেক ও অস্ত্র

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার কাউন্সিলর পাগলা মিজান, বাসায় নগদ টাকা-চেক ও অস্ত্র

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসায় ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক, ১ কোটি টাকার এফডিআর, নগদ ২ লাখ টাকা ও অস্ত্র-গুলি উদ্ধার করেছে র‌্যাব।

Manual2 Ad Code

 

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে ঢাকার মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাসায় অভিযানটি চালানো হয়।

 

এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ভারতে পালানোর সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিজানকে আটক করা হয়। এ সময় তার থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। আর তার বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক, ১ কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

 

Manual8 Ad Code

তাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের বাসা থেকে ৬৮ লাখ টাকা তোলার ডকুমেন্টস পাওয়া গেছে। সেই টাকার সন্ধানে তার বাসায় তল্লাশি চালাচ্ছেন র‌্যাব সদস্যরা।

 

হাবিবুর রহমান মিজান মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। মোহাম্মদপুরবাসী তাকে চেনেন ‘পাগলা মিজান’ হিসেবে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

কথিত আছে, মিজান ১৯৭৫ সালে খামারবাড়ী খেজুরবাগান এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশের ধাওয়া খেয়ে লালমাটিয়ায় মসজিদের পাশে পুকুরে নেমে পড়েন। পুকুরে প্রায় ৪-৫ ঘণ্টা ছিলেন। পরে গ্রেপ্তার এড়াতে পরনের পোশাক খুলে রেখে পাগল বেশে তিনি পুকুর থেকে উঠে আসেন। পুলিশ তাকে পাগল বলে ছেড়ে দেয়। সেই থেকে তার নাম ‘পাগলা মিজান’।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code