সুনামগঞ্জে শিশুকে নৃশংসভাবে হত্যা: ছুরিতে দু’জনের নাম, আটক ৬

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

সুনামগঞ্জে শিশুকে নৃশংসভাবে হত্যা: ছুরিতে দু’জনের নাম, আটক ৬

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে তুহিন মিয়া (৫) নামে এক শিশুর লিঙ্গ ও কান কেটে নৃশংসভাবে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। এ হত্যায় ব্যবহৃত দুটি ছুরিতে ওই গ্রামের বাসিন্দা ছালাতুল ও সোলেমানের নাম লেখা রয়েছে। এ নিয়ে এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

 

Manual2 Ad Code

জানা যায়, রোববার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

সোমবার (১৪ অক্টোবর) ভোরে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

Manual4 Ad Code

 

স্থানীয়রা জানান, উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের সঙ্গে নিহত তুহিনের বাবা আব্দুল বাছিরের আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধ চলছে। ছালাতুল ও সোলেমান সাবেক মেম্বার আনোয়ার হোসেনের লোক। আধিপত্য বিস্তার নিয়ে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত তুহিনের পিতা আব্দুল বাছিরসহ পরিবারের ছয়জনকে থানায় নিয়ে যায় পুলিশ।

 

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শিশু তুহিন হত্যার ঘটনাটি তদন্ত করছে পুলিশ ও সিআইডি। আমরা পুরো ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি। নিহত তুহিনের বাবাসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code