সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনী প্রধান আমিনুলসহ চারজন নিহত হয়েছেন। এতে দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সুন্দরবনের গহীনে এ ঘটনা ঘটে। নিহত বনদস্যুরা হলেন- আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড রফিকুল ইসলামসহ চারজন।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ গণমাধ্যমে জানান, জলদস্যু আমিনুল বাহিনীর সঙ্গে সুন্দরবনের কয়রা এলাকায় র্যাবের ব্যাপক গোলাগুলি হয়েছে।
এতে আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হয়েছেন। র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
Design and developed by ওয়েব হোম বিডি