র‌্যাবের খাঁচায় ‘সাইবার অপরাধী’ হবিগঞ্জের নবীন

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

র‌্যাবের খাঁচায় ‘সাইবার অপরাধী’ হবিগঞ্জের নবীন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও কয়েকজন দায়িত্বপ্রাপ্ত বিশেষ ব্যক্তিকে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনসহ নানানুমুখী সাইবার অপরাধ এবং র‍্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযানে ধরা পড়ে এই সাইভার অপরাধী। গ্রেপ্তারকৃত আসামি হবিগঞ্জের বাহুবল থানাধীন মোহাম্মদ নগর (তিতার কোণা) গ্রামের মৃত ইজাজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান নবীন (২৮)।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বুধবার) সন্ধ্যায় র‌্যাব-৯, সিপিসি-১ কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল এএসপি আনোয়ার হোসেন, এএসপি সত্যজিৎ কুমার ঘোষ, এএসপি নাহিদ হাসান এবং এএসপি খালেকের নেতৃত্বে হবিগঞ্জের বাহুবল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি স্যামস্যাং ব্র্যান্ডের জে২ প্রাইম সিরিজের মোবাইল ফোনসহ ১ তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত নবীন অবৈধভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক, হ্যাক চেষ্টা ও আইডি বিনষ্ট করা, অনলাইনে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন, অশ্লীল ছবিতে বিভিন্ন ব্যক্তির মুখ জুড়ে দিয়ে সম্মানহানি, ফেসবুকে প্রধানমন্ত্রীর মানহানিকর পোষ্ট এবং মন্ত্রীসহ অনেকের ছবি বিকৃত করে সম্মানহানি, মোবাইল ফোন ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পর্নোগ্রাফি বহন ও সরবরাহে দীর্ঘদিন যাবত জড়িত।

 

Manual7 Ad Code

উদ্ধারকৃত আলামতসহ বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code