কুলাউড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধরা পড়লো বখাটে

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

কুলাউড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধরা পড়লো বখাটে

Manual8 Ad Code
(ছবি : প্রতিকী)

 

কুলাউড়া প্রতিনিধি : স্কুল থেকে ফেরার পথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সানু মিয়া (৩২) নামে এক বখাটেকে ‌‌‌‌গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে খবর পেয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই যুবকে গ্রেপ্তার করেছে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা।

 

Manual8 Ad Code

এর আগে একই দিন দুপুরে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের একটি স্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রী বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল। পথিমধ্যে দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিছ মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে পাশের রাবার বাগানের একটি নির্জন স্থানে ধর্ষণ করে।

 

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়, স্কুল থেকে ফেরার সময় আনিছ ও তার সহযোগী মিলে তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ওই দুই বখাটে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই স্কুলছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, ভুক্তভোগী ওই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ধর্ষণের অভিযোগে থানায় তার পরিবার একটি অভিযোগ দিয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অপর ধর্ষককে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code