সর্ববৃহৎ আয়োজনে সিলেটে হবে ‘রবীন্দ্র স্মরণোৎসব’

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

সর্ববৃহৎ আয়োজনে সিলেটে হবে ‘রবীন্দ্র স্মরণোৎসব’

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ উদযাপনে গঠিত সিলেটে ‘রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব’ পর্ষদের নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

শুক্রবার (২৫ অক্টোর) সন্ধ্যায় নগরভবন সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

Manual2 Ad Code

পর্ষদের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় সিংহ মজুমদার, সদস্য সচিব ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী পর্ষদের অন্যতম সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পর্ষদের সদস্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, পর্ষদের সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, পর্ষদের সদস্য জগলুল পাশা, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, এ. কে. শেরাম, রানা কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সাংবাদিক ইকরামুল কবির, মিশফাক আহমদ মিশু, সামসুল আলম সেলিম, নিরঞ্জ দে যাদু, রজত কান্তি গুপ্ত, ডা. পুলিন কুমার সিংহ, ফটো সাংবাদিক মামুন হাসান, মকসুদ আহমদ প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, পূণ্যভূমি সিলেটে শতবর্ষ পূর্বে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন একটি ঐতিহাসিক মুহুর্ত। শতবর্ষ পরে এই আগনের স্মরণোৎসব হবে স্মরণকালের সর্ববৃহৎ আয়োজন। এই আয়োজনকে আরো ঐতিহাসিক করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন রবীন্দ্র অনুরাগী সকল মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

 

Manual4 Ad Code

সভায় অনুষ্ঠান সফলে সকল ভেন্যুর অনুষ্ঠান সমন্বয়ে আগামী রোববার সন্ধ্যায় সমন্বয় সভা করার সিদ্ধান্ত হয়। সভায় দেশের প্রথিতযথা শ্রদ্ধেয় রবীন্দ্র সংগীত শিল্পীদের অংশগ্রহণে ও সিলেটের রবীন্দ্র সংগীত শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন উপ-কমিটির সমন্বয় সভারও সিদ্ধান্ত হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code