জেএসএস’র দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৩

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

জেএসএস’র দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৩

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাঙ্গামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

 

Manual6 Ad Code

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজস্থলীর দুর্গম এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে থানা পুলিশ এখনো পৌঁছাতে পারেনি। ফলে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

 

নিহতরা সবাই জেএসএসের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

রাজস্থলী থানার ওসি মো. মফজল আহাম্মদ খান ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর একটি টিম গেছে। আমরা থানা পুলিশের একটি টিমও রওয়ানা হয়েছি। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় আমরা সেখানে পৌঁছাতে একটু সময় লাগবে।

 

Manual7 Ad Code

ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতরা সবাই জেএসএসের রাজনীতির সঙ্গে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code