সিলেটে যুবককে বাঁশে ঝুলিয়ে ইউপি সদস্যের নির্যাতন! (ভিডিও)

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

সিলেটে যুবককে বাঁশে ঝুলিয়ে ইউপি সদস্যের নির্যাতন! (ভিডিও)

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিচারের নামে এক ইউপি সদস্যের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

এতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার তিন নম্বর কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম আটগ্রাম গুচ্ছগ্রামের আফজাল নামের এক যুবককে বাঁশের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করছেন। ভিডিওটি ইতোমধ্যে পুলিশের হাতেও পৌঁছেছে।

 

তবে, ইউপি সদস্য আব্দুস সালামের হাতে সাধারণ মানুষের নির্যাতনের ঘটনা এটি নতুন নয়। নির্যাতনের ভয়ে তার বিরুদ্ধে এতদিন কেউ মুখ খুলেনি।

 

অবশ্য পুলিশ বলছে, ভাইরাল হওয়া ভিডিওটি তিন মাস আগের। গেল ১২ নভেম্বর সিলেটের পুলিশ সুপারের কাছে তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে।

 

কাজলশাহ ইউনিয়ন পরিষদের চারিগ্রামের অভিযোগকারী সাকিল আহমদ তার অভিযোগে বলেছেন, আব্দুস সালামের বিচারের নামে অপমান সহ্য করতে না পেরে তার চাচাতো ভাই আব্দুল মান্নান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

 

এদিকে, ফেসবুকে আব্দুস সালামকে ফকির মাস্তান উল্লেখ করে বলা হয়েছে, নারী কেলেঙ্কারি মাদকসহ বহু অপকর্মের গডফাদার সে। পুলিশ তাকে কোনোদিন গ্রেপ্তার করবে না বলে বেড়াতেন তিনি।

 

Manual6 Ad Code

অভিযোগ রয়েছে, তার কাছে ইয়াবা পাওয়ার পরও নাকি গ্রেপ্তার করেননি জকিগঞ্জ থানার সাবেক এক ওসি।

 

মামলা না নেয়ার অভিযোগ আছে বর্তমান ওসি মীর মো. আব্দুস নাসেরের বিরুদ্ধেও। তবে ওসি জানান, ভিডিও পেয়ে তারা তদন্ত করছেন এবং সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেবেন।

 

Manual7 Ad Code

অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেছেন, নির্যাতিত ব্যক্তি আফজালকে খবর দেয়া হয়েছে। তার কাছ থেকে অভিযোগ নিয়েই নির্যাতনকারী আব্দুস সালামকে গ্রেপ্তার অভিযানে নামবে পুলিশ।

 

Manual3 Ad Code

ভাইরাল হওয়া সেই ভিডিও….

https://youtu.be/YmrwzD-eEqw

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code