সিলেটে র‌্যাব’র খাঁচায় ভূয়া দুই সেনা কর্মকর্তা

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

সিলেটে র‌্যাব’র খাঁচায় ভূয়া দুই সেনা কর্মকর্তা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর মিরাবাজার থেকে র‌্যাব-৯ এর খাঁচায় আটকা পড়লো ভূয়া সেনা কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক চক্রের দুই সদস্য।

 

Manual1 Ad Code

বুধবার (০৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত সোয়া ১২টায় নগরীর মিরাবাজারস্থ ন্যাশনাল ব্যাংক’র নীচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে স্যামসাং জে-২ ও স্যামসাং গ্র্যান্ড প্রাইম নামের ২টি এন্ড্রোয়েড ফোন জব্দ করা হয়।

 

অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান।

 

গ্রেপ্তারকৃত প্রতারকরা হলো- সুনামগঞ্জ সদও থানাধীন জায়ফপুর গ্রামের মো: মতিউর রহমানের ছেলে জিয়াউর রহমান (১৯) ও গোলাপগঞ্জ থানাধীন নওয়াইপুর (দক্ষিণবাগ) গ্রামের দিপু দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (২১)।

 

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে গণ্যমাধমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯।

 

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে প্রতারকদের নিজ নিজ মোবাইলে থাকা বিভিন্ন সেনাকর্মকর্তার নাম-ছবি দ্বারা পরিচালিত ফেইসবুক আইডি দেখায় এবং ওই সকল ফেইসবুক আইডি দিয়ে বিভিন্ন লোকদের সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা পয়সা আদায়ের চেষ্টা করে বলে স্বীকার করেছে।

 

Manual8 Ad Code

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code