সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের ডাস্টবিনে পাওয়া গেছে দেড় কেজি ওজনের ১২ পিস স্বর্ণের বার। জব্দ হওয়া ওই স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
শনিবার (০৭ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের বাথরুম থেকে স্বর্ণের বারগুলো জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।
বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা জানায়, কোনো যাত্রী প্লেনে করে আনা স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে ফেলে রেখে যান। জানতে পেরে তারা ১২ পিস স্বর্ণের বার জব্দ করেন। জব্দ হওয়া স্বর্ণের ওজন প্রায় এক কেজি ৪শ’ গ্রাম হবে।
Design and developed by ওয়েব হোম বিডি