স্ত্রীর মস্তকবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

স্ত্রীর মস্তকবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

Manual6 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মুজাম্মিলকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মুজাম্মিল উপজেলার দক্ষিণ কলারাই গ্রামের জিলু মিয়ার ছেলে।

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুজাম্মিলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতে তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারকের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

 

আরও পড়ুন » ওসমানীনগরে ক্ষেতে মিললো অর্ধগলিত মস্তকবিহীন নারীর লাশ!

 

Manual3 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন বলেন, সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

 

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার প্রথমপাশা এলাকার ঝুগিডুরা হাওরের একটি ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত মস্তকবিহীন শাহনাজ বেগম (২০) নামে তরুণীর লাশটি উদ্ধার করে থানা পুলিশ। এক সপ্তাহ পর ০৯ ডিসেম্বর দুপুরে তার বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করে পুলিশ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code