নির্জন বাগানে দুই নারী যাত্রীকে গণধর্ষণ: আটক ৭, তিন সিএনজি জব্দ

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

নির্জন বাগানে দুই নারী যাত্রীকে গণধর্ষণ: আটক ৭, তিন সিএনজি জব্দ

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া নামক চা বাগান এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন দুই নারী যাত্রী। তাদের একজনের বয়স আনুমানিক বয়স ২৮ ও অন্যজনের ২৪।

Manual3 Ad Code

 

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ৯টার দিকে গণধর্ষণের এ ঘটনাটি ঘটে। রাতেই অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে বের হয়ে শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ঘটনায় ব্যবহৃত তিনটি সিএনজিচালিত অটোরিকশা এবং ৭ আসামিকে আটক করা করেছে। ধর্ষণের শিকার দুই নারী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

পুলিশ জানায়, ওই দুই গৃহবধূ একে অপরের পরিচিত। তাদের মধ্যে একজনের স্বামী একটি মারপিটের মামলায় জেলা কারাগারে আটক রয়েছেন। স্বামীর সঙ্গে দেখা করে শুক্রবার রাতে ৮টার দিকে তারা মৌলভীবাজার শহর থেকে কমলঞ্জের মুন্সিবাজার যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করেন। তাদের সাথে ৩ বছরের একটি শিশু ছিল। সিএনজি অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর দুইজনকে চালক গাড়িতে উঠান। তখন ওই দুই নারী বাঁধা দিলে চালক জানায় তার পরিচিত এরা বিপদে পড়ছে সামনে গেলেই নেমে যাবে। পরে কমলগঞ্জ যাওয়ার পথে দেওরাছড়া চা বাগানের এক নির্জন জায়গায় নিয়ে তাদেরকে গণধর্ষণ করে। এ সময় তাদের সাথে আরো ৭/৮ জন যোগ দেয়। এক নারীকে ৭ জন মিলে এবং অন্য নারীকে দুইজন মিলে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণের শিকার এক নারীর ৩ বছর বয়সী বাচ্চাটিকে মারধর করা হয়।

 

ধর্ষণ শেষে দুই নারী কৌশলের আশ্রয় নেন। তারা চালককে বলেন যা হবার হয়েছে এবার আমাদের দিয়ে আসেন। চালক তাদেরকে নিয়ে আবার কমলগঞ্জের মুন্সিবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে রহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মজিদ খানের দোকানে সামনে পৌঁছানোর আগে একনারী জানান, তার একটু জরুরি কাজ আছে এই দোকানে একটু থামতে হবে। দোকানের সামনে থামানো মাত্র তারা চিৎকার শুরু করেন এবং চালক অটোরিকশা রেখে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাদেরকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

Manual6 Ad Code

 

রহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মজিদ খান জানান, আমার দোকানে ঢুকে তারা অভিযোগ দেয়। এসময় চালক পালিয়ে যায়। জেনেছি তার নাম ইউসুফ মিয়া তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বনশ্রী। পরে তিনি পুলিশকে খবর দেন।

 

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। এখন পর্যন্ত ৭ জন অভিযুক্ত এবং তিনটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে যাদের নাম আসবে তাদেরকে আটক করা হবে। মামলা দায়ের পর তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code