বিয়ে করছেন নাসির; সাবেক প্রেমিকা সুবাহ’র আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

বিয়ে করছেন নাসির; সাবেক প্রেমিকা সুবাহ’র আবেগঘন স্ট্যাটাস

Manual5 Ad Code

খেলাধূলা ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করছেন ক্রিকেটার নাসির হোসেন! তার খুব কাছের এক বন্ধুর থেকে মিলল এমন তথ্য। এরিমধ্যে নাসিরের জন্য পাত্রী খোঁজাও শুরু হয়েছে।

 

যতদূর জানা গেল, বাবা-মায়ের পছন্দের পাত্রীকেই বিয়ে করবেন তিনি। পাত্রী পছন্দ হলেই দিনক্ষণ চূড়ান্ত করে ফেলবেন। তবে ধারণা করা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরেই নিজের দ্বিতীয় ইনিংসে অভিষেক হবে ২৮ বছর বয়সী এই টাইগার তারকার।

 

ক’দিন আগে লিটন দাস বিয়ে করলেন, তারও আগে মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমানও সেরে নেন বিয়ের কাজটা। এক এক করে যখন সতীর্থরা এই অধ্যায়ে নাম লেখাচ্ছেন, তখন নাসিরও আর কত অপেক্ষায় থাকবেন?

 

যদিও শোনা যাচ্ছে, আরও আগেই বিয়ের পর্বটা শেষ করতেন নাসির। মাঝে বেশ কিছু বিতর্ক তাকে দারুণভাবে হতাশ করে। মানসিকভাবে কিছুটা শকও হয়েছিলেন। আপাতত তেমন কোনো হতাশা নেই। ধাক্কা কাটিয়ে আবারও ২২ গজে ফিরেছেন। হয়তো জাতীয় দলের জার্সিটা পুনরায় গায়ে উঠেনি। তবে ঘরোয়া টুর্নামেন্টে চেনা মুখ নাসির। খেলছেন চলমান বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।

 

উল্লেখ্য, ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে নাম লেখান নাসির। সে থেকে দেশের হয়ে খেলেছেন ৬৫ ওয়ানডে ম্যাচ। লম্বা এই সময়ে করেছেন ১২৮১ রান। পাশাপাশি দলের প্রয়োজনে নিয়েছেন ২৪ উইকেটও।

 

সুবাহ’র আবেগঘন স্ট্যাটাস

Manual1 Ad Code

এদিকে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন, বিয়ে করছেন নাসির হোসেন। তবে এমন খবর প্রকাশের পর যেন চুপ থাকতে পারছেন না তার সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ। একইদিন বিকেলে নিজের ফেসবুকে দিলেন আবেগঘন স্ট্যাটাস।

 

Manual8 Ad Code

যেখানে সুবাহ লিখেছেন, ‘সুখী হতে গেলে সবার কথা শুনা কিংবা সবার সমালোচনা গুরুত্ব দেবার প্রয়োজন নেই। নিজেকে গুরুত্ব দিন। আপনার সকল কাজ সবার ভালো লাগতে হবে এমনটি ভাবার কোন কারণ নেই। নিজের সুখের কারণ অপরের উপর নির্ভরশীল করবেন না।’

Manual7 Ad Code

 

উল্লেখ্য, সুবাহ-নাসিরের বিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো। যদিও এ নিয়ে খুব একটা কথা বলেননি ক্রিকেটার নাসির হোসেন। তবে সুবাহ বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন সক্রিয়।

Manual4 Ad Code

 

ওই পাঠ চুকিয়ে দু’জনের পথ এখন যেন পুরোই ভিন্ন। সিনেমা নিয়ে ব্যস্ত সুবাহ। আর নাসির জাতীয় দলের বাহিরে থাকলেও ব্যাট-বল ছাড়েননি। ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত পারফর্ম করছেন। খুঁজছেন আবারও জাতীয় দলে ফেরার রাস্তাও।

 

নাসির হোসেন আর হুমায়রা সুবাদ। এই দুই নামের মধ্যে লুকিয়ে আছে কত কথা। মাঝে ক্রিকেটপাড়ায় এ নিয়ে কম আলোচনা হয়নি। বেশ ছুটিয়ে প্রেম ছিল তাদের। ফোনালাপ, ভিডিও কিংবা রেকর্ড, স্থিরচিত্র সবই তো দেখা শেষ।

 

নাসির-সুবাহর শুরুটাও হয়েছিল সিনেমার ধাঁচে। সেখান থেকে মন দেওয়া-নেওয়া। ঘর বাঁধার স্বপ্ন দেখা। একটা সময় সেই ঘর ভেঙে যাওয়া। দুই জনের ছাড়াছাড়ি হওয়া। সব কিছুই হয়তো সিংহভাগ পাঠকের মাথায় আছে।

 

তবে সুবাহর সিনেমায় আসা নিয়ে সম্প্রতি তুমুল সমালোচনা। যদিও তিনি নিজ মুখেই বলেছেন ছোটবেলা থেকে বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখতেন। সেই সুযোগ এতদিন পর পেয়ে লুফে নিয়েছেন। সাদরে গ্রহণ করেছেন প্রিয় অঙনকে। এখন দেখার অপেক্ষা এই অঙনে তিনি কতটা আলো ছড়াতে পারেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code