জকিগঞ্জ থেকে ইয়াবাসহ মা-মেয়ে আটক

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

জকিগঞ্জ থেকে ইয়াবাসহ মা-মেয়ে আটক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মা-মেয়েকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual6 Ad Code

শুক্রবার (২৭ ডিসেম্বর) উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের জকিগঞ্জ থানায় সোপর্দ করেছে র‌্যাব।

 

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ থানাধীন বড়পাথর গ্রামের মাদ্রাসা বাজারস্থ মুন্না এন্ড লাভনী স্টোর’র পাশ থেকে মাদক বিক্রেতা মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়।

 

Manual5 Ad Code

শুক্রবার র‌্যাব-৯ এর মিডিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প)’র একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান’র নেতৃত্বে জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে মা-মেয়েকে গ্রেপ্তার করেন।

 

Manual3 Ad Code

এসময় তাদের সঙ্গে থাকা ভ্যানিটি (লেডিস) ব্যাগ তল্লাশী করে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

Manual2 Ad Code

 

গ্রেপ্তারকৃত দুই নারী হলো- সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন মোল্লাপাড়া গ্রামের মানিক মিয়ার স্ত্রী শাহানা বেগম (৩৪) ও তাদের মেয়ে রোজিনা আক্তার মুক্তা (১৫)।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code