সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। দীর্ঘদিন তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোববার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
রাতে বারডেম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত পরিচালক অমিত কর।
তিনি বলেন, রোববার সন্ধ্যার পর দাদার (বাসুদেব) বেশ শ্বাসকষ্ট হচ্ছিল। অস্বাভাবিক অসুস্থতাবোধ করতে থাকেন। এরপর তাকে রাজধানীর মগবাজারের আবির জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরই তিনি স্ট্রোক করেন। এরপর রাত আনুমানিক ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি