বিয়ানীবাজারে ভারতীয় নাগরীকসহ ২ ইয়াবা কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

বিয়ানীবাজারে ভারতীয় নাগরীকসহ ২ ইয়াবা কারবারি গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের বিয়ানীবাজার থেকে এক ভারতীয় নাগরীকসহ দুই জন পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাডিপ এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

সোমবার (৩০ ডিসেম্বর) মাদকসহ বিয়ানীবাজার থানায় সোপর্দ করেছে র‌্যাব। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বয়ানীবাজার থানা এলাকার জনৈক মো: কলিম আহমদ’র বাড়ির পাশ থেকে ৬ হাজার ৭৭৫ পিস ইয়াবা ও ৩টি মোবাইল সেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

র‌্যাব-৯ এর অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) মো: মনিরুজ্জামান গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প)’র একটি আভিযানিক দল মেজর মো: শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- বিয়ানীবাজার থানাধীন সুপাতলা গ্রামের মৃত অনিল দাসের ছেলে সুবাস দাস (৪৯) ও ভারতের (আসাম) করিমগঞ্জ থানাধীন গবিন্দ্রপুর গ্রামের মৃত অরেনদো নমো সুদরোর ছেলে বিনন্দ নমো সুদরো (৫৯)।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code