চুপিসারে নিজের বাগদান সেরেছেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

চুপিসারে নিজের বাগদান সেরেছেন নুসরাত ফারিয়া

Manual3 Ad Code

সুরমামেইলডেস্ক:  চুপিসারে নিজের বাগদান সেরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ৭ বছর প্রেমের পর প্রেমিকের সঙ্গে গত ১ মার্চ বাগদান সেরেছেন এ নায়িকা। সোমবার (৮ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। সম্পর্কটা সাত বছরের। তাই বোঝাপড়াটা অনেক পুরনো। বাকি ছিল কিছু আনুষ্ঠানিক ধাপ। তার প্রথম পর্ব সারলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

Manual6 Ad Code

গত ১ মার্চ প্রেমিকের হাতে হাত রেখে আংটি পরলেন। জানালেন, তাও তিন মাস পর। তবে হবু বরের বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি। জানালেন, ‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা সাত বছর ধরে একে অপরকে চিনি। মূলত সাত বছর ধরেই আমাদের সম্পর্ক। পরিবারের সম্মতিতে আমাদের আংটিবদল হয়েছে। পাত্রের নাম এখনই বলতে চাই না।’ গত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ফারিয়া নিজ এলাকা ময়মনসিংহে নিজেদের ফার্মে ছিলেন।

Manual6 Ad Code

সেখানেও চলেছে বিয়ে নিয়ে নানা প্রস্তুতি। এদিকে, ফারিয়া ও শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ গত ৬ মার্চ মুক্তি পায়। আর ৮ মার্চ দেশে করোনা শনাক্ত হয়। নুসরাত ফারিয়া ইতোমধ্যে কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। আর শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ছবির শুটিং শুরু করেও বন্ধ করে দিতে হয়েছিল। এতে একসঙ্গে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ফারিয়া। তবে এগুলোর শুটিং ফের শুরু হচ্ছে কবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

বিথী

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code