সুশান্তের মৃত্যু: এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২০

সুশান্তের মৃত্যু: এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার এক মাসের বেশি সময় পর পুলিশের জেরার মুখে পড়লেন তার সাইকিয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ)। শুক্রবার (১৮ জুলাই) বান্দ্রা থানায় তলব করা হয়েছিল তাকে। সুশান্তের মানসিক অবস্থা, তার ডিপ্রেশন সম্পর্কে খোঁজ নিতেই পুলিশ জিজ্ঞাসাবাদ করে করসি চাবরাকে।

 

Manual4 Ad Code

তিনি জানান, মৃত্যুর মাস ছয়েক আগে থেকেই ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত। সেই সময় একাধিক মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন তিনি।

 

Manual6 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, পুলিশি জেরায় ওঠে এসেছে গত বছর অক্টোবর মুম্বাইয়ের এক হাসপাতালে মানসিক অবসাদের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন সুশান্ত। গত এক বছরে প্রায় ৫ জন মনোবিদের পরামর্শ নিয়েছেন তিনি।

 

Manual7 Ad Code

জেরায় এই চিকিৎক জানিয়েছেন, মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত ছিলেন সুশান্ত। রাতে ঘুম হতো না তার। সবসময় তার ভেতর সংশয় ও দোটানা ভাব কাজ করতো এবং কোনো বিষয় নিয়ে প্রায়ই সন্দেহ কাজ করতো তার মনে। তার চেম্বারে দেখা করার সময় বান্ধবী রিয়া চক্রবর্তীও তার সঙ্গেও থাকতেন।

 

গত ১৪ জুন সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল প্রয়াত অভিনেতার দেহ। মৃত্যুর আগের ছয় মাস ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত। এখন পর্যন্ত পুলিশি তদন্তে যা তথ্য উঠে এসেছে- আত্মহত্যাই করেছেন অভিনেতা। কিন্তু মেলেনি কোন সুইসাইড নোট। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Manual2 Ad Code

 

জানা গেছে, সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্টেই কয়েক মাস ধরে থাকছিলেন রিয়া। কিন্তু সুশান্তের মৃত্যুর কয়েক দিন আগেই সেখান থেকে চলে যান তিনি। পুলিশ সূত্রের খবর, মৃত্যুর আগের রাতে এবং মৃত্যুর দিন দুইবার রিয়াকে ফোন করেছিলেন সুশান্ত। তবে দুবারই ফোনের ওপার থেকে কোনো জবাব আসেনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code