নবজাতক নিয়ে বাড়ি ফেলা হলো না একই পরিবারের ৬ জনের

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নবজাতক নিয়ে বাড়ি ফেলা হলো না একই পরিবারের ৬ জনের

Manual4 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত সাতজনের ছয়জনই একই পরিবারের সদস্য।

 

Manual6 Ad Code

রোববার (০৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার গাছতলা বাজারে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

পড়ুন : ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭

 

Manual4 Ad Code

নিহতরা হলেন- নেত্রকোনার সদর উপজেলার পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৩), তাদের তিন দিনের নবজাতক, বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২), ভাবী জোসনা বেগম ও অটোরিকশা চালক রাকিবুল হাসান (৩০)। রাকিবুল হাসান ময়মনসিংহের সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

 

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহ্জালাল পরিবহনের বাস নেত্রকোনাগামী অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার সাত যাত্রী মারা যায়।

Manual8 Ad Code

 

নিহতের স্বজন আলী হোসেন বলেন, ১ জানুয়ারি ফারুক হোসেনের স্ত্রী মাসুমা খাতুন ময়মনসিংহ শহরের বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করেন। তাদের নবজাতক ছেলে সন্তানকে নিয়ে রোববার বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া বলেন, বাসটি একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশা সামনে চলে আসে। অটোরিকশায় ধাক্কার পর সেটি বাসে আটকে কিছু দূর পর্যন্ত চলে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে দিয়ে দেখেন, একজন ছাড়া সকলে মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code