শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: তদন্ত প্রতিবেদন ২৬ জানুয়ারি

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: তদন্ত প্রতিবেদন ২৬ জানুয়ারি

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর কলাবাগানের মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকাহ নূর আমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার প্রেমিক তানভীর ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

 

শুক্রবার (০৮ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।

Manual8 Ad Code

 

এদিকে আনুশকাহ নূর আমিনকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত ফারদিন দিহান।

 

আরও পড়ুন : এবার দিনদুপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

 

এর আগে দুপুর ১ টা ১০ মিনিটের দিকে আসামি তানভীর ইফতেখার ফারদিন দিহানকে আদালতে হাজির করা হয়।

 

এ সময় তাকে আদালতের গারদ খানায় রাখা হয়। এরপর আসামি দিহান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ এম আসাদুজ্জামান আসামি দিহানের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

Manual8 Ad Code

 

এরপর ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত তার এ জবানবন্দি রেকর্ড করেন। আসামি দিহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

গত বৃহস্পতিবার রাতে আনুশকার বাবা মো. আল-আমিন বাদী হয়ে কলাবাগান থানায় ইফতেখার ফারদিন দিহানকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। এরপর কলাবাগান থানার পুলিশ তাকে এ মামলায় গ্রেফতার দেখান।

Manual1 Ad Code

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা মা কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এর এক ঘণ্টা পরে তার বাবাও ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়ে যান। দুপুর পৌনে ১২টার দিকে ওই শিক্ষার্থী তার মাকে ফোন করে কোচিং থেকে পড়ালেখার পেপার্স আনার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। এই মামলার একমাত্র আসামি ‘ও’ লেভেল পড়ুয়া ছাত্র দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে ফোন করে ওই শিক্ষার্থীর মাকে জানান, মেয়েটি তার বাসায় গিয়েছিলেন। হঠাৎ অচেতন হয়ে পড়ায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

 

অফিস থেকে বের হয়ে আনুমানিক দুপুর ১টা ৫২ মিনিটে ভুক্তভোগী শিক্ষার্থীর মা হাসপাতালে পৌঁছেন। হাসপাতালের কর্মচারীদের মাধ্যমে তিনি জানতে পারেন, আসামি তার কলাবাগান ডলফিন গলির বাসায় ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। প্রচুর রক্তক্ষরণের কারণে অচেতন হয়ে পড়লে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামি নিজেই তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় এসব মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code