পপিকে নিয়ে গুঞ্জনটাই কী সত্যি!

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

পপিকে নিয়ে গুঞ্জনটাই কী সত্যি!

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : কয়েক মাস আগে গুজব রটেছিল, চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি বিয়ে করেছেন। সেই সময় ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছিলেন তিনি। এবার ফের একই ধরনের কথা শোনা যাচ্ছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে।

 

গত বছর ‘ভালোবাসার প্রজাপতি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পপি। তারপর থেকে ‘উধাও’ এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অনুপস্থিত। তা থেকেই ঢাকাই ইন্ডাস্ট্রির অনেকে ধারণা করছেন, গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন পপি।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়েছেন পপি। থাকছেন কূটনৈতিক পাড়ার আশেপাশে। নাম প্রকাশ না করার শর্তে ফিল্মপাড়ার একজন জানান, বিয়ে হয়েছে কি-না জানি না। তবে পপি তার প্রবাসী ব্যবসায়ী বয়ফ্রেন্ডের দেয়া ফ্ল্যাটে থাকছেন।

Manual6 Ad Code

 

গুঞ্জন প্রসঙ্গে জানতে পপির ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করে পাওয়া যায়নি তাকে। নতুন করে পপিকে নিয়ে ওঠা গুঞ্জন ধোপে টিকবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

 

Manual2 Ad Code

চিত্রনায়িকা পপি বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক শাকিল খানের সঙ্গে বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল এ নায়িকার। গত বছরের মাঝামাঝিতে নায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল পপির। যদিও বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

 

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপি। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা আছে তার ঝুলিতে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code