অবশেষে পাওয়া গেলো নিখোঁজ অভিনেতা শামীমকে

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ অভিনেতা শামীমকে

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : নিখোঁজ থাকার পর অবশেষে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদের সন্ধান মিলেছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে গাজীপুরের উলুখোলায় তার সন্ধান মেলে।

Manual7 Ad Code

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ গাজীপুরের একটি শুটিং স্পট থেকে সিলেটে যান শামীম। সেখানে শুটিং ইউনিটের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। তারা শুটিং করতেও পারেননি। এমনকি শামীমের মোবাইলসহ শুটিং ইউনিটের বেশকিছু সরঞ্জাম ছিনিয়ে নেয় স্থানীয়রা। পরে সিলেট থেকে ফেরার পথে ২০ মার্চ শামীম আহমেদ নিখোঁজ হয়েছিলেন।

Manual6 Ad Code

 

জানা গেছে, সিলেটে স্থানীয়দের সঙ্গে সৃষ্ট ঝামেলার ঘটনায় সেখানকার থানায় অভিযোগ করেছেন শামীম। তার ফোন উদ্ধারের চেষ্টা করেছেন। কিন্তু তিনি ১৯ মার্চ পর্যন্ত মোবাইল উদ্ধার করতে পারেননি। ২০ মার্চ রাতে হেনা পরিবহনের নামের একট বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন শামীম। ওই বাসের এক যাত্রীর মোবাইলে সেদিন রাতে সর্বশেষ স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল শামীমের। এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। ওই সময় আত্মীয়স্বজন এবং তার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছিল।

Manual8 Ad Code

 

১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে শামীম আহমেদের অভিনয়ের পথচলার শুরু। তিনি অসংখ্য নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। নাটকের পাশাপাশি তাকে প্রায় ২৬টি চলচ্চিত্রে দেখা গেছে।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code