ব্যাডমিন্টনে দেশসেরা সিলেটের গৌরব

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

ব্যাডমিন্টনে দেশসেরা সিলেটের গৌরব

Manual7 Ad Code

খেলাধুলা ডেস্ক : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ব্যাডমিন্টনের পুরুষ এককের স্বর্ণ জিতেছেন সিলেটের গৌরব সিং।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমারকে ২-০ সেটে হারিয়েছেন তিনি।

Manual1 Ad Code

 

তবে স্বর্ণের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। গৌরব সিংহ প্রথম সেট জিতেছেন ২১-১৯ পয়েন্টে, দ্বিতীয় সেটে জয়ের ব্যবধান ২১-১৬। এর আগে নারী এককে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের উর্মি আক্তার।

 

Manual2 Ad Code

স্বর্ণজয়ের পর গৌরব সিংহ বলেন, ‘আমি দুইবার জাতীয় র্যাংকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। একবার সালমান ভাইয়ের কাছে হেরে জাতীয় চ্যাম্পিয়নশিপে রানারআপ হয়েছি। তার আগে, জুনিয়র চ্যাম্পিয়নশিপ শিরোপাও জিতেছি।’

 

সর্বশেষ এসএ গেমসে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন গৌরব। তার বিশ্বাস দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পেলে এসএ গেমসে পদক পাওয়া সম্ভব।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code