সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১
সুরমা মেইল ডেস্ক : দেশে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘সিনোফার্ম’ উৎপাদনের জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
রোববার (১৬ মে) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকের বরাত দিয়ে বিভিন্ন পত্রিকায় দেশে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘সিনোফার্ম’ উৎপাদনের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে অনুমতি দেয়ার খবর প্রকাশ পায়।
প্রকাশিত সংবাদগুলোতে বলা হয়, চলতি মাস থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস দেশে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘সিনোফার্ম’ উৎপাদন শুরু করতে পারবে। এছাড়া চীনের করোনা টিকা ‘সিনোফার্ম’ উৎপাদনের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দেয়ার বিষয়ে আজ (সোমবার) সকাল ১১টায় বিস্তারিত জানানোর জন্য সময় নির্ধারণ করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি