নেত্রকোনায় বজ্রপাতে ৭ কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

নেত্রকোনায় বজ্রপাতে ৭ কৃষকের মৃত্যু

Manual3 Ad Code

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার তিন উপজেলায় হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাতজন কৃষকের মৃত্যু হয়েছেন। এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় দুইজন, মদনে দুইজন ও খালিয়াজুরীতে তিনজন।

 

Manual1 Ad Code

মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া বজ্রপাতে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন আহত হয়েছেন।

 

মৃত কৃষকরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান, খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া, একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া, বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

বজ্রপাতে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code